শেষ সুযোগ ! এই নির্দেশ না মানলে অকেজো হবে প্যান কার্ড
![]() |
Income Tax Deperment এর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ, সকলে পড়বেন ও অন্যদের শেয়ার করবেন।
এবার আর তারিখ বাড়াতে চাইছে না সরকার। আগামী ৩০ জুনের মধ্যে PAN নম্বরের সঙ্গে আধার লিঙ্ক না করলে ভুগতে হবে আপনাকে। সম্প্রতি এই নিয়ে একটি ট্যুইট করেছে আয়কর দফতর।ফেরত পাবেন না করের টাকা, ৩০ জুনের মধ্যে করতে হবে এই কাজ।
বেশিরভাগ PAN কার্ড হোল্ডার ইতিমধ্যেই তাদের আধারের সঙ্গে PAN লিঙ্ক করেছেন। কিন্তু কিছু মানুষ এখনও একই কাজ করেনি। আয়কর (আই-টি) বিভাগ এপ্রিলের আগে দুটি লিঙ্ক করার বিষয়ে গ্রাহকদের অবহিত করেছিল। আয়কর আইন, ১৯৬১ অনুসারে সব প্যান ধারকদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক। তাই অনেক দেরি হওয়ার আগে এই দুটি কার্ড লিঙ্ক করুন।
![]() |
| Attention PAN Holders |
PAN নিষ্ক্রিয় হলে কী হবে ?
একবার একটি PAN নিষ্ক্রিয় হয়ে গেলে, একজন ব্যক্তি I-T আইনের অধীনে সব পরিণতির জন্য দায়বদ্ধ থাকবেন। সেই ক্ষেত্রে তাঁকে অনেক সমস্য়ায় পড়তে হবে। যদি PAN নিষ্ক্রিয় হয়ে যায়, আপনি রিটার্ন ফাইল করতে পারবেন না।
এমনকী আয়কর ফেরত পাওয়ার ক্ষেত্রেও আয়করদাতাদের অসুবিধার মধ্য়ে পড়তে হবে। মোট কথা, আপনি রিফান্ড পাবেন না। সেই কারণে বেশি হারে আপনার কর কাটা হবে।
অনেকে আছেন যাঁরা মনে করছেন যে ১০০০ টাকা দিয়ে লিংক করবেন না ,পড়ে প্যান কার্ড বাতিল করে দিলে আবার নতুন একটা প্যান কার্ড বানিয়ে নেবেন। তাঁদের জন্য গুরুত্বপূর্ণ কথা যেটা হয়তো বেশিরভাগ মানুষই জানেন না, আয়কর আইনের অধীনে ধারা 272B অনুযায়ী 1টির বেশি প্যান থাকতে পারে না। যদিও স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) একটি গুরুত্বপূর্ণ নথি,যাদের দুই বা ততোধিক প্যান কার্ড আছে তাদের ₹10,000 জরিমানা এবং জেলে পাঠানো হতে পারে।
যদি কোনো ব্যাক্তি এখন তাঁর আঁধারের সাথে প্যান কার্ড লিংক করে, তাহলে তাঁকে ১০০০ টাকা লেট ফি দিয়ে প্যান কার্ডের সাথে আঁধার লিংক করতে হবে, কারণ জরিমানা ছাড়া লিঙ্ক করার তারিখ শেষ হয়ে গেছে।


0 Response to "PAN Card Holders Alert"
Post a Comment
If you have any doubts, please let me know